একটি সমিতিতে নানা ধরনের সঞ্চয় থাকে — কেউ প্রতিদিন জমা দেন, কেউ মাসিক কিস্তিতে ডিপিএস চালান, কেউ এককালীন এফডিআর রাখেন। আলাদা আলাদা খাতায় এসব রাখা ঝামেলার। সমিতি কিপার লাইটে তিনটিই এক জায়গায়।
সাধারণ সঞ্চয়
সদস্যের সাধারণ সঞ্চয় হিসাবে জমা ও উত্তোলন এক ট্যাপে করুন; ব্যালেন্স ও পাসবই সবসময় হালনাগাদ থাকে।
প্রতিটি লেনদেনের ডিজিটাল রসিদ পাওয়া যায়, আর সদস্য চাইলে SMS-এ জমার নিশ্চয়তা পান।
ডিপিএস (মেয়াদি সঞ্চয়)
কিস্তিভিত্তিক মেয়াদি সঞ্চয়ের পুরো হিসাব — কে কত কিস্তি দিয়েছেন, কত বাকি, মেয়াদ শেষে কত পাবেন — সব স্পষ্ট।
বকেয়া কিস্তির রিমাইন্ডার SMS-এ পাঠানো যায়, ফলে আদায় সহজ হয়।
এফডিআর (স্থায়ী আমানত)
এককালীন স্থায়ী আমানতের হিসাব, মুনাফার হিসাব ও মেয়াদপূর্তি ট্র্যাকিং — সবই অ্যাপে। মেয়াদ শেষে মুনাফা আলাদা করে হিসাব হয়।
ঋণ ব্যবস্থাপনা নিয়ে আরও জানতে পড়ুন — সমিতির ঋণ ও কিস্তি ব্যবস্থাপনা।
আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন
সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।
▶ Google Play App Store