একটি সমিতির সবচেয়ে বড় সম্পদ হলো তার Fund। আর সেই Fund সঠিকভাবে পরিচালনা করা না গেলে সদস্যদের আস্থা নষ্ট হতে পারে।
প্রথম নিয়ম — মোট অর্থের সঠিক হিসাব
সমিতির মোট অর্থের সঠিক হিসাব জানা। যা যা পরিষ্কার থাকা দরকার—
- মোট কত টাকা সদস্যদের কাছ থেকে এসেছে
- কত টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছে
- কত টাকা ফেরত এসেছে
- বর্তমানে কত টাকা হাতে বা ব্যাংকে আছে
এখানে ব্যক্তিগত অর্থের সঙ্গে সমিতির অর্থ কখনো মেশানো উচিত নয়।
ঋণের নিয়ম আগে থেকেই ঠিক থাকুক
সমিতির Fund কোথায় ব্যবহার হবে, তারও একটি নির্দিষ্ট নীতি থাকা দরকার। কেউ ঋণ নিলে তার অনুমোদন প্রক্রিয়া কী হবে, কত দিনের মধ্যে ফেরত দিতে হবে এবং সময়মতো না দিলে কী ব্যবস্থা হবে—এসব নিয়ম আগে থেকেই নির্ধারিত থাকা ভালো।
Reserve Fund
সমিতির সব টাকা ঋণ হিসেবে দিয়ে দেওয়া উচিত নয়। কিছু অর্থ জরুরি পরিস্থিতির জন্য Reserve রাখা প্রয়োজন।
প্রতি মাসে Fund Position তৈরি করলে সদস্যদের সামনে সমিতির বর্তমান আর্থিক অবস্থা তুলে ধরা সহজ হয়।
আমার মতে, সমিতির টাকা যত বেশি হবে, হিসাবের স্বচ্ছতার প্রয়োজনও তত বেশি হবে। কারণ এখানে একজনের নয়, অনেক মানুষের টাকা থাকে।
সুতরাং একটি ভালো সমিতির মূল ভিত্তি হলো—নিয়ম, হিসাব এবং স্বচ্ছতা।
লেখকের সাথে যুক্ত হোন
ব্যবসা, সমিতি ও হিসাব নিয়ে এই লেখাগুলো লিখছেন মাহফুজ আকন্দ। নতুন লেখা, প্রশ্নের উত্তর আর নিজের অভিজ্ঞতা জানাতে ফেসবুকে যুক্ত থাকুন — ফেসবুক প্রোফাইল।
আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন
সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।
▶ Google Play App Store