মাঠপর্যায়ে জমা সংগ্রহ সমিতির প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কাগজের রসিদ বই, ম্যানুয়াল হিসাব ও পরে খাতায় তোলা — এতে ভুল ও সময় দুটোই বেশি লাগে। সমিতি কিপার লাইটে পুরো কালেকশন প্রক্রিয়া ডিজিটাল।
এক সদস্যের সব হিসাব একসাথে
একজন সদস্যের সঞ্চয়, ডিপিএস ও ঋণের কিস্তি — সব একসাথে আদায় করে একটি সেভেই সম্পন্ন করুন। প্রতিটির জন্য আলাদা এন্ট্রি লাগে না।
তাৎক্ষণিক ডিজিটাল রসিদ
আদায়ের সাথে সাথে ডিজিটাল রসিদ তৈরি হয়, যা প্রিন্ট বা শেয়ার করা যায়। ছোট ব্লুটুথ প্রিন্টারেও রসিদ ছাপানো যায়।
একটি আদায়ের জন্য একটিই SMS যায় সদস্যের কাছে — সব খাতের সারাংশসহ।
- সদস্য সার্চ → সব খাত একসাথে আদায়
- ডিজিটাল রসিদ প্রিন্ট ও শেয়ার
- কালেক্টর অনুযায়ী আদায়ের হিসাব
- দিনের মোট আদায় এক নজরে
কালেক্টরের হিসাব স্বচ্ছ
প্রতিটি কালেক্টরের সংগ্রহ আলাদা ওয়ালেটে জমা থাকে, যা পরে হ্যান্ডওভারের মাধ্যমে অফিসে জমা হয়। ফলে কে কত আদায় করেছেন, তা সবসময় স্পষ্ট থাকে।
দ্রুত আদায়, তাৎক্ষণিক রসিদ ও স্বচ্ছ হিসাব — মাঠের কাজ হোক নির্ভার।
আজই সমিতি কিপার লাইট দিয়ে হিসাব শুরু করুন
সদস্য, সঞ্চয়, DPS, লোন ও রিপোর্ট — সমিতির সব হিসাব এক বাংলা অ্যাপে।
▶ Google Play App Store